
পলাতক স্বৈরাচারের টাকায় দেশে অস্থিরতার চেষ্টা করছে আরেকটি দল: প্রধানমন্ত্রী
পলাতক স্বৈরাচার সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, আর সেই অর্থে দেশের ভেতরে বসে আরেকটি রাজনৈতিক দল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা এবং টিকিট বিক্রির চেষ্টা করা একটি দলের সঙ্গে পলাতক স্বৈরাচারের পক্ষ এক হয়েছে। তাঁর অভিযোগ, সরকার বিদেশি বিনিয়োগ আনা ও বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়ার সময় একটি মহল শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।



























































































































































































