সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ পরিবারকেন্দ্রিক দল হয়ে গেছে। কিন্তু দল তো কারো প্রাইভেট প্রপার্টি হতে পারে না। যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও কয়েক লাখ মানুষ হত্যা করবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শনিবার (২০ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় নাগরিক পার্টি তিনটি বিষয় নিয়ে কাজ করছে। একটি হলো সংস্কার, যার মাধ্যমে বাংলাদেশের আমুল পরিবর্তন হয়।
আমাদের তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে শুনে ভাল লাগলো বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয় অথচ বিগত দিনে জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে। অমুক নেতার নাম নিলে অজু করা লাগবে, এ কথা তারাই বলেছে।
নারায়ণগঞ্জসহ সারা দেশের চিহ্নিত চাদাঁবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের কথার সঙ্গে কাজের মিল নেই। আবার তারাই আমাদের খোটা দেয়।
জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খানের বক্তব্য প্রদানকালে ইংরেজি বাক্যের মাঝখানে ‘কাঁচা রাস্তা’ বলার পর থেকে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। ইংরেজি বাক্যে ‘কাঁচা রাস্তা’ বলার কারণ জানিয়েছেন জেবা আমিন খান।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কেবিনেটের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ‘মাস্টারমাইন্ড’ তকমা দেননি। এ শব্দটা সবসময় একটি বাজে শব্দ। সম্প্রতি একটি অনলাইন টক-শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এ তথ্য উপদেষ্টা।
ফরিদপুরের ভাঙ্গায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ও উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য ঘোষিত ১৫১ সদস্যের কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে অনিয়মিত ও অযোগ্যদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে বঞ্চিত যোগ্য নেতাদের দ্রুত কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এই তিন দলের মধ্যে বিরোধের সূত্র ধরে দেশে একটা গোলযোগ তৈরি হোক এমনটা চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির টার্গেট- দেশে যদি গোলযোগ বা সংঘাত সৃষ্টি হয়, তাহলে সেই সুযোগে তারা দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করে ফেলতে পারবে।
বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এই তিন দলের মধ্যে বিরোধের সূত্র ধরে দেশে একটা গোলযোগ বা সংঘাত তৈরি হোক এমনটা চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটি মনে করছে, গোলযোগ বা সংঘাতের সুযোগে তারা দেশের ঢুকে পড়তে পারবে।
দেশের বাইরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সম্প্রতি বেশ অপ্রীতিকর ঘটনার স্বীকার হয়েছেন।
ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। বক্তারা বলেন, গোলাম পরওয়ার পার্থর নামে...
বাংলাদেশের জনগণ কোনো আধিপত্যবাদী আগ্রাসনের কাছে মাথানত করেনি, করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
জাতীয় সংসদে বোরকা ও হিজাব নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (১৫ জুন) রাম ৯টার দিকে এক ক্ষুব্ধ বিবৃতিতে কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ নিন্দা জানানো হয়।
বাংলাদেশে ঘাটতি বাজেটের একটি সংস্কৃতি আছে এবং এ ঘাটতি পূরণ হয় অনেক বেশি হারে সুদে দেশি-বিদেশি ব্যাংক থেকে ঋণের মাধ্যমে। সেটি পরিশোধের চাপ থাকে। সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে এ বাজেট বাস্তবায়ন করবেন বলে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
হাতিয়ার সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে হান্নান মাসউদ নিজেই হলফনামায় অসত্য তথ্য দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটনসহ তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। নদ খননের মাটি নিলামের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, হাট ইজারাসহ বিতর্কিত কর্মকাণ্ড এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তথ্য ও সম্প্রচার খাতে স্বচ্ছতা ও নীতিমালা সংস্কারের প্রয়োজনীয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।
জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি— এ অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল। আমরা সব সময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে।
কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধানকে উদ্ধার করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমরা ভারতের করায়ত্ত থেকে মুক্ত হতে না পারব এবং ভারতকে প্রকাশ্য শত্রু হিসেবে চিহ্নিত করতে না পারব; ততক্ষণ পর্যন্ত এ দেশের প্রকৃত কোনো উন্নয়ন সম্ভব নয়।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের বড় সমালোচনার জায়গাটা হচ্ছে এই বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চভিলাষী ও বাস্তবতা বিবর্জিত। এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী, অবাস্তবায়নযোগ্য লুটপাটের বাজেট বলে আখ্যায়িত করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। সরকার কর্তৃক জাতীয় সংসদে পেশ করা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া
বিএনপি দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাটোর শহরের বাড়ির বৈদ্যুতিক সংযোগের সব তার আড়াই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ চোরের দল পরিকল্পিতভাবে এ দুঃসাহসিক চুরি সংঘটিত করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটেই ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তার করার সুনির্দিষ্ট কর্মসূচিও তুলে ধরা হয়েছে।
সংগঠনে উপযুক্ত পদ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের পদ বঞ্চিত নেতারা। তবে, তারা বলেছেন, তাদের এ আন্দোলন হবে শান্তিপূর্ণ।
বাংলাদেশ সীমান্তে ভারতের জোরপূর্বক অনুপ্রবেশ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ। বুধবার (১০ জুন) বিকাল ৪টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনেই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য আমির হামজা বলেছেন, কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে। সেখানে সংস্কৃতির নামে যেসব অনৈতিক কাজ ও মাদকের কারবার চলে, সেগুলো বন্ধে সংস্কৃতিমন্ত্রীর কোনো পদক্ষেপ আছে কিনা, জাতীয় সংসদে তা জানতে চেয়েছেন তিনি।
একটি ফরেনসিক অডিটে উঠে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পারিবারিক কিছু প্রতিষ্ঠানের আর্থিক কেলেঙ্কারির তথ্য। ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের বিপুল অর্থ সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং শেখ হাসিনা ও তার পরিবারের অডিটে।
অধিকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতার অংশ হিসেবে এবার একটি ফিলিস্তিনি খ্রিস্টান গ্রামে হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে রামাল্লার পূর্বে অবস্থিত তাইবেহ গ্রামের বিস্তীর্ণ কৃষি জমিতে অগ্নিসংযোগ করে তারা।
রাজনীতির নামে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অশান্ত পরিবেশ তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। মঙ্গলবার (৯ জুন) দাউদকান্দি উপজেলা বিএনপির গৌরীপুর কার্যালয়ে উপজেলা ছাত্রদল আয়োজিত ফ্যাসিবাদবিরোধী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত রমনা থানা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্রের রক্ষকরাই যদি ভক্ষক হয়ে দাঁড়ায়, তবে জাতীয় বাজেটের সুফল কখনই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন এনসিপির দুজন সংসদ সদস্য। যেসব এলাকার সংসদ সদস্য বিরোধী দলের সেখানে এই বরাদ্দ দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তারা।
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের এ নেতা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
নারায়ণগঞ্জের রুপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফল উৎসবের জন্য তৈরি প্যান্ডেল ও মঞ্চ ভাংচুর এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। রোববার (৭ জুন) রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি বাদী হয়ে এ মামলা করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তার দাবি, এনসিপিকে ধীরে ধীরে জামায়াতে ইসলামীর আরেকটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে।
ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে বাংলাদেশে পুশইন করছে বলে অভিযোগ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। সংগঠনটি এ বিষয়ে আন্তর্জাতিক পরিসরে প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ভারতের নয়াদিল্লিতে সোমবার (৮ জুন) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশইনসহ সব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দক্ষিণ গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এ বছর রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে তিন কোটি টাকার ডিল’ করার তথ্য ফাঁস করায় ছাত্রদল নেতা আব্দুল গাফফারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, পরিসংখ্যান নির্ভর ও নাম সর্বস্ব বাজেট দেখতে চাই না। শুক্রবার (৫ জুন) দলীয় কার্যালয়ে ‘বাংলাদেশ টু পয়েন্ট ও: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামে ‘ছায়া বাজেট প্রকাশ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে এখন কেন গণভোটকে অস্বীকার করছেন? আপনাদের এই খামখেয়ালি জনগণ কখনো মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে অল্প দিনের মধ্যে তারা জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে।
প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তার মুক্তির পর বাড়ির সামনে নজরদারি জোরদার করেছে পুলিশ। স্থাপন করা হয়েছে আধুনিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে সংসদ সদস্য ও বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করেন, তারা সবাই একটি পরিবার। আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। যেকোনো মূল্যে দলের ঐক্য বজায় রাখা হবে
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। বর্ধিত দাম প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আজ এ কর্মসূচি পালন করবে দলটি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত একটি খুনি রাষ্ট্র, বিএসএফ একটি খুনি বাহিনী। সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত।
দেশের তরুণ সমাজকে একাডেমিক উৎকর্ষতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগ পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও উত্তাপ ছড়িয়েছে। প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়েছে রাজপথে। ফের মাথাচাড়া দিয়ে উঠেছে রাঙামাটি জেলা বিএনপির অভ্যন্তরীণ দলীয় কোন্দল, যদিও তা সঠিক নয় বলে দাবি দীপেন বিরোধীদের।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের ওপর এক ধরনের জুলুম। তিনি অভিযোগ করেন, সংসদে আলোচনা ছাড়াই রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপিতে বর্তমানে যারা আছেন তারা সবাই গুপ্ত জামায়াত। তিনি আরও অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কেউ বিএনপির পক্ষে ভোট করেননি। তার এ বক্তব্যকে ঘিরে জেলা বিএনপিতে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও কাউনিয়া-পীরগাছা আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জনগণের রায়ের পক্ষে, গণভোটের পক্ষে সংসদে ও বাইরে কথা বলায় এনসিপিতে যোগদানের হিড়িক পড়েছে।
রাজধানীর ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঈদ-পরবর্তী সময়ে ফেরি চলাচলকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা ও যাত্রী ভোগান্তির ঘটনায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাতেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়।
কুমিল্লা জেলা পরিষদের ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে ওই বরাদ্দের ব্যাখ্যা দিয়েছেন তিনি। দীর্ঘ ৪৩ মিনিটের ভিডিওতে হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে ব্যাংকের স্বার্থ রক্ষা এবং নবনিযুক্ত বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সাধারণ গ্রাহকদেরকে...
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, গত মাসে এক দফায় জ্বালানি তেলের মূল্য ৮ থেকে ১২ শতাংশ, ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি বৃদ্ধি করার পর আবারও নতুন করে মূল্যবৃদ্ধিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি...
কুমিল্লায় জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকালে মহানগর জামায়াতের উদ্যোগে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যারা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা এবং উচ্চপদস্থ নেতাদের সম্পর্কে অশোভন আচরণের অভিযোগে খুলনায় জামায়াত নেতা শেখ মহিবুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া।
কুমিল্লা জেলা পরিষদ থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও এমপি হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে। শনিবার (৩০ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এ অভিযোগ করেন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার। এই সরকার মনেপ্রাণে বিশ্বাস বাংলাদেশ অর্থনীতি শক্তিশালী করতে হবে। কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। কৃষকদের উন্নয়নে এই সরকার আন্তরিকতা সঙ্গে কাজ করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আগে সময়টা কঠিন ছিল। এখন আমরা এ দেশে স্বাধীনভাবে আমাদের ধর্ম কর্ম করতে পারি। বর্তমান সরকার এ দেশের সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে, এটাকে সাধুবাদ জানাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর দূরদর্শী ও রণকৌশলী পদক্ষেপ। এবং প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মণ্ডলের এক ফেসবুক পোস্ট ঘিরে তুমুল আলোচনা চলছে। আত্মসমালোচনামূলক ওই পোস্টের কমেন্টে অধিকাংশই সাইদের সাহসী বক্তব্যের জন্য ভূয়সী প্রশংসা করেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৪ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়ে দেশের ব্যাংক ব্যবস্থাকে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে।’ সোমবার (২৫ মে) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তিনি দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংকের ওপর সরকারের অযাচিত হস্তক্ষেপ
বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের আচরণ দেখে তারা মাদকাসক্ত কিনা, এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এ কে এম আজিজুল হক খান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি। এখন তারা যদি সামনে শট দিতে গিয়ে ভুল করে পেছনের দিকে শট দেয়, তাহলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা বলেছেন, কোনো আইনজীবী ব্যক্তিগত ক্ষোভ থেকে বলতে পারে, সে রামিসার হত্যাকারীর জন্য ফাইট করবে না। ফেয়ার এনাফ। কিন্তু কোনো বার (আইনজীবী বার) বলতে পারে না।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আজকে যারা কিছু ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করতেছে মানুষকে উত্তেজিত করে মানুষকে মবকালচারের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে; কোনো অবস্থাতেই কেউ যদি মনে করেন ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে- তারা বোকার স্বর্গে আছেন।
বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় না। শরিয়া আইনের রাজনীতি করেও তারা শরিয়া আইন থেকে দূরে থাকতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি।
হেফাজতে ইসলাম বাংলাদেশ বর্তমানে একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের উপর।
সদ্য ঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন (৩৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ কে এম সুজা উদ্দিন ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং এ কে এম ফজলুল হকের ছেলে।
রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই। ১৭ বছর আন্দোলন করেছি, জেলে গেছি।
সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিভিন্ন সুযোগ-সুবিধার কার্ড দেওয়া হলেও এবার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেওয়া ‘নাস্তিক’ মন্তব্যের অবস্থান থেকে সরে আসেননি কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেছেন, ইসলামকে আঘাত করা হলে তিনি কারো পরিচয় দেখেন না এবং ইসলামের প্রশ্নে আপস করবেন না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটি সেবার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে, তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি।
জামায়াত জোটে গিয়ে এনসিপি তার রাজনৈতিক সতীত্ব হারিয়েছে। এমনকি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টা নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্যদের সঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপির ছেলে ও উপজেলা চেয়ারম্যানসহ ৮৬ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন মাহবুবা ইসলাম মিলি নামে এক বিএনপি নেত্রী। শনিবার (১৬ মে) মেঘনা থানায় মামলাটি রুজু করা হয়েছে।
ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতাকর্মীদের হামলায় ছৈয়দা বেগম নামের এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টাইপালং গ্রামে এ ঘটনা ঘটে। ছৈয়দা বেগম ওই গ্রামের বাসিন্দা সাব্বির আহমদের স্ত্রী।
মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপ’ এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, যদি দেশ স্বাধীন রাখতে হয়, এটাকে বাতিল করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচনেও সাফল্য পেতে চায় বিএনপি। সে জন্য দল শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়ত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দুনিয়ার সাময়িক প্রাপ্তি বা অপূর্ণতা যেন আমাদের ঈমান ও কাজের স্পৃহাকে দুর্বল না করে। জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত তিন দিনব্যাপি শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছরে নতুন ঋণ নেয় ৮ হাজার ৬২ কোটি ডলার। চড়া সুদ ছাড়াও ঋণের বড় অংশই ছিল কঠিন শর্তের জালে বন্দি। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়বে আগামী অর্থবছরে, ইতোমধ্যে চলতি মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে ৪০০ কোটি ডলার।
বিদেশিদের গোলামি না করে দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার (১২ মে) বিকালে লক্ষ্মীপুরে প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর অনেক জনপ্রতিনিধি সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি করেন। ফলে জনগণ সহজে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় করেছে। মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নির্বাচনী ব্যয় বিবরণীতে এই তথ্য উল্লেখ করেছে দলটি।
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে রাজধানীর কোতোয়ালি থানার দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২১ জুন নির্ধারণ করেছেন আদালত।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান বোঝেন, কিন্তু সার্বভৌমত্ব বোঝেন না। স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী একে অপরের ওপর দায় চাপাচ্ছেন। এসব নাটক বন্ধ করতে হবে।
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাড় ভেঙে যাওয়া বা কোমরের কয়েকটি হাড় সরে যাওয়ার দাবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তার এমআরআই রিপোর্টে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
মুসলিম সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে পাতানো নির্বাচন-পরবর্তী ভারতে সংঘটিত সহিংস কর্মকাণ্ডকে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ভোট হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য তার আলোকে আপনারা একেক জন একেক দলের প্রার্থীকে ভোট দিয়েছেন। আপনারা ভালোবেসে, টাকা পয়সা না নিয়ে নিঃস্বার্থভাবে সেই ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিছিল থেকে গ্রেফতার স্যার এ এফ রহমান হল শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাছিফ ও তার সঙ্গে থাকা মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড দিয়েছে আদালত।
স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে এবার নতুন বাস্তবতার মুখোমুখি হতে পারে বিএনপি। কারণ আগামী নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের সহায়তার নির্বাচনে জয়লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কঠোর বার্তাও দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সব মায়ের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন। রোববার (১০ মে) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দীর্ঘ ২০ মাস ধরে কেন্দ্রীয় কমিটিহীন অবস্থায় রয়েছে। এতে সংগঠনটির জেলা ও উপজেলা পর্যায়ে চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল। মূলত বিধানসভায় নিজেদের পরিষদীয় দলকে আরও শক্তিশালী করতে এই বদল আনে তৃণমূল কংগ্রেস।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ায় ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) অভিনন্দন জানিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ভারতের সংবাদ সংস্থা— এএনআইয়ে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিনন্দন জানান বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। আমরা মানুষের কাছে তার বিপরীত চিত্র উপহার দেব। এখন মানুষ আর ধোঁকা খাবেন না। আওয়ামী লীগ পাঁচ বছরে যে উন্নয়ন করতে পারেনি, আমরা তা দুই মাসেই করেছি।
ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে হিন্দু নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে অপরাধের হার অনেক বেড়ে গেছে। তিনি বলেন, অপরাধ প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা জনমনে শঙ্কা সৃষ্টি করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসান মাহবুব জোবায়ের বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের বহি:প্রকাশ।
২০২৪ সালের মার্চে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটি ঘোষিত হয়। রাকিবুল ইসলাম রাকিব সভাপতি এবং নাসির উদ্দীন নাসির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এর ২ বছর পেরিয়ে গেছে গেল মাসের শুরুতে, যার ফলে এই কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে।
সাংগঠনিক স্থবিরতা কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মাসদুয়েকের মধ্যে আসতে পারে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বাকি সব অঙ্গসংগঠনের নতুন নেতৃত্বের ঘোষণা।
বিএনপি দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনে স্থবিরতা কাটাতে এবার নড়েচড়ে বসেছে। সংগঠনগুলো পুনর্গঠনে ইতিবাচক উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে নেতাকর্মীদের মধ্যে চাঙাভাব তৈরি হয়েছে এবং পদ-পদবির জন্য তাদের তৎপরতাও বেড়েছে।
কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা এমপি অভিযোগ করে বলেছেন, আমি যখনই আপনাদের জন্য ভালো ভালো কাজের আঞ্জাম দিতে যাচ্ছি, তখনই বেশ কিছু কুচক্রী মহল পেছন থেকে টেনে-হিঁচরে ধরার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, আজকে আমার জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। আপনাদের সকলের কাছে দোয়া চাই। রোববার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেছেন।
জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৩ মে) ইসলামিক মিশন জাপান আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার শিক্ষা খাতকে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, প্রতিবাদ থেকেই আমার বাংলাদেশ পার্টির (এবি) উত্থান হয়েছে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও দেশের রাজনীতিতে ভূমিকা রাখবে। তিনি বলেন, এবি পার্টির অগ্রযাত্রা বাংলাদেশের অগ্রযাত্রা হয়ে থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই খাল খনন ও নদী খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। সারা বাংলাদেশেই খাল ও নদী খনন কর্মসূচি চলমান রয়েছে। কাজেই আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী সে পদক্ষেপ নিচ্ছেন। বিএনপি যা বলে তাই কিন্তু করে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টানা বৃষ্টিপাতে জমির ধান তলিয়ে যেতে দেখে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (০২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এবার দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সংসদে জামায়াতের থেকে এনসিপি বেশি ভোকাল বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এক্ষেত্রে জামায়াতে ইসলামী কিছুটা দুর্বল বলে মন্তব্য করেন তিনি। ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুর কোনও জমি, বাড়ি বা গাড়ি নেই। চিকিৎসা পেশা থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা, যা মাসিক হিসেবে দাঁড়ায় ২৫ হাজার টাকা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি কেন্দ্রীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত এ জামিন আদেশ দেন।
রাজনীতির মাঠে প্রকাশ্যে হাঁকডাক যতই থাক না কেন, ক্ষমতাসীন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দল কেউই আপাতত একে-অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে না। তবে কৌশলগত কারণে উভয় পক্ষই পরস্পরকে রাজনৈতিক চাপে রাখার কৌশল অনুসরণ করবে।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়ে একটি গুঞ্জন শোনা যায় তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগ দিচ্ছেন। এ নিয়ে রুমিন ফারহানা সরাসরি কথা বলেছেন ডয়চে ভেলের এক সাক্ষাৎকারে।
‘২০২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না’ কর্নেল (অব.) অলি আহমেদের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে কর্নেল অলি আহমেদ টোটালি অজ্ঞ। শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি কথা লিখেন।
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আমতলী উপজেলার এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ঠিকাদার মো. শহীদুল ইসলাম খান বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত মো. ইমরান খান আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিব।
‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, সারা বিশ্বেই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি গড়ে ওঠে তাদের পড়াশোনা ও গবেষণার কারণে। কিন্তু আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি গড়ে ওঠে রাজনৈতিক কারণে।
জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি এমাজউদ্দীন মন্ডল বলেছেন, আমরা গুপ্ত ছিলাম বলেই আজ তোমরা সরকারে। অতএব ‘গুপ্ত’ হওয়া আমাদের জন্য সম্মানের। শনিবার (২৫ এপ্রিল) বিকালে রাজশাহীতে আয়োজিত গণমিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ‘নির্মূলের রাজনীতি’ পরিহার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানান।
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনের আনুষ্ঠানিকতা চলমান। নির্বাচন কমিশন ইতোমধ্যে ৫০টি আসনের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামীর ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসু নেতাদের ওপর হামলা এবং পাবনা ও কুমিল্লায় ছাত্রশিবিরের ওপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৪ এপ্রিল) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম খন্দকার (২২) ও রাব্বি (৩২) নামে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
দেশে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। চাল, ডাল, তেল, সবজি—প্রায় প্রতিটি পণ্যের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে গিয়ে অনেক ক্রেতাই হতাশ হয়ে পড়ছেন। বেশিরভাগ সবজির দামই এখন ১০০ টাকার ওপরে। কেউ কেউ বলছেন, বাজারে এসে মনে হচ্ছে অন্য কোনো দেশে আছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিকৃতরুচির স্ট্যাটাস এবং জনসম্মুখে দেওয়া আক্রমণাত্মক ও অশালীন বক্তব্যের’ অভিযোগ এনে ছাত্রশিবিরের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
‘ভুয়া ও বানোয়াট’ স্ক্রিনশটের ভিত্তিতে প্রাণনাশের আশঙ্কায় শাহবাগ থানায় জিডি করতে যাওয়া শিবিরের কর্মীর ওপর হামলা ও ডাকসুর একাধিক নেতা এবং সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মাত্রাতিরিক্ত দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম। গতকাল সোমবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি পদ ছাড়ার ঘোষণা দেন।
তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
হাসপাতালে হাম রোগীর সংস্পর্শে আক্রান্ত হচ্ছে অন্য শিশুরা। চিকিৎসকরা বলছেন, মিজেলস ভাইরাসবাহী হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। হামে আক্রান্ত একজন শিশু তার সংস্পর্শে আসা ১২ থেকে ১৮ জন শিশুকে সংক্রমিত করতে পারে।
শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর হয়ে উঠেছে। বিদেশে বসেই নাড়ছে কলকাঠি। যখন যাকে দরকার দিচ্ছে ফোন, চাইছে মোটা অঙ্কের চাঁদা। কখনো দেশে থাকা সহযোগী সরাসরি গিয়ে ফোন ধরিয়ে দিচ্ছেন। বলা হচ্ছে ‘বড় ভাই’ কথা বলবেন। অগত্যা পিলে চমাকানো হুমকি।
বিপিসির কর্মকর্তারা জানান, প্রতিমাসে অকটেন ও পেট্রোলের চাহিদা ৭৫ হাজার টন। চলতি মাসে অকটেন-পেট্রোল এসেছে ৬০ হাজার মেট্রিক টনের কিছু বেশি এবং এ মাসে আরও আসবে ১ লাখ ২০ হাজার টনের বেশি। ফলে এ তেল রাখার আর জায়গা নেই।
কুয়েত, মালয়েশিয়া এবং লিবিয়ায় মারা যাওয়া ৩৪ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) আলাদা ফ্লাইটে মরদেহগুলো দেশে আসে। তাদের সবার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালি বড় বাধা নয়। অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ মুহূর্তে যে অসম চুক্তি করেছে তা জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি।
জুলাইয়ের গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে করা আনুষ্ঠানিক আবেদনটি ভারত সরকার পর্যালোচনা করছে। শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জুলাই সনদ ও গণভোটের পক্ষে নিজের অবস্থান জানালেন গণ-অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক পেজে এক পোস্টে নিজের এ অবস্থান জানান তিনি। ফেসবুক পোস্টে ফারুক বলেন, আমি ফারুক হাসান, আপাদমস্তক জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের পক্ষে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলতি বছরেই দলীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
স্পিকার সংসদের প্রথম দিনে নিজেকে নিরপেক্ষ রাখার কথা বললেও বাস্তবে বিরোধী দল সেই নিরপেক্ষতা পায়নি বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ না পাওয়ায় তারা সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে ৯টি পরামর্শ বা খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি।
গত ১৬/১৭ বছর বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কড়া সমালোচনা করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর সেই কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, সংবিধান ছুড়ে ফেলব কেন। এ সংবিধানে এত গাত্রদাহ কেন। সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল?
মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আরমান সর্দার (৩৫) নামে এক পরিবহণ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাঁচ্চর গোলচত্বরে এ ঘটনা ঘটে।
এবার বরিশালে প্রকাশ্যে ঈদ উৎসব পালন করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মহানগর আওয়ামী লীগের ব্যানারে শতাধিক নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন। এর আগে রমজান মাসে একাধিক ইফতার মাহফিলের আয়োজন করে বরিশাল মহানগর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন ঘটলে শহীদ জিয়া শিশু পার্কটি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। আনোয়ার হোসেন নামের এই ইজারাদার রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহীতে একাধিক মামলা রয়েছে।
বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে। ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন করতে হবে।
রাজশাহীর বাগমারা উপজেলায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভিজিএফের চাল না পেয়ে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেন সিরাজুল ইসলাম। এ সময় ভুক্তভোগীকে কিল-ঘুসি মেরে তাড়িয়ে দেন বিএনপি নেতা আবদুর রাজ্জাক।
আলুচাষিদের কাছে বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিনকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে ৩৬টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি নেত্রী সাবিরা সুলতানা মুন্নী। ধানের শীষের মনোনয়ন পাওয়ার পর তিনি দলের মনোয়নবঞ্চিতদের চরম বিরোধিতার মুখে পড়েন।
মামলায় বিএনপির স্থানীয় সাত নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বন্দর থানায় সাবেক সভাপতি রেজা শরিফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান
পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ও হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেননি বলে জানায় থানা পুলিশ।
আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক ব্যাংক হিসাব তলবের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বচ্ছতা বজায় রাখতে বুধবার (৪ মার্চ) তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে। দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য কাজ করায় তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করায় ছাত্রদল থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জাতীয় সংসদ সদস্য হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানিয়েছেন যে, তাদের রাজনীতি ক্ষমতার বা মন্ত্রিত্বের লোভে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও দেশসেবার জন্য। তিনি বিগত ৫৪ বছরের শাসকদের কঠোর সমালোচনা করে বলেন, তাদের কারণেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিদেশে টাকা পাচার করে 'বেগমপাড়া' গড়ে উঠেছে। জামায়াতে ইসলামীকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তিনি জানান, শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার না থাকায় তারা জোট ছেড়ে এককভাবে নির্বাচন করছেন। জোট থেকে বের হয়ে দলটি আরও শক্তিশালী হয়েছে দাবি করে তিনি আসন্ন নির্বাচনে বরগুনা-২ আসনে হাতপাখা প্রতীকের বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে।