ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০ টায় রাজধানীতে মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি-এর নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি। বৈঠকের শেষে মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলবেন দলটির নেতারা।