শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এসব অভিযোগ করেন। ভিডিওবার্তায় হামিম জানান, রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকজপত্র দেখতে পান, যেখানে তার নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানার পর থেকে বিভিন্ন শিক্ষার্থী ও সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। হামিম বলেন, শোকজের বিষয়ে জানতে তিনি দপ্তর সম্পাদককে ফোন করলে তিনিও কারণ জানেন না বলে জানান এবং বিষয়টি প্রেসিডেন্ট ও সেক্রেটারির সঙ্গে কথা বলতে পরামর্শ দেন। পরবর্তীতে তিনি জানতে পারেন, গত ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করাই নাকি শোকজের কারণ।