
স্থানীয় নির্বাচন: জামায়াতকে পাশ কাটিয়ে ৭ ‘ইসলামী’ দলের জোট
হেফাজতের মধ্যস্থতা, চাপে জামায়াতের শরিকেরা
১৬৭ টি খবর

হেফাজতের মধ্যস্থতা, চাপে জামায়াতের শরিকেরা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এর আগেই কাউন্সিলর পদে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে সম্ভাব্য প্রার্থীদের নাম দলের অভ্যন্তরীণ বৈঠকে ঘোষণা করা হয়েছে। তাঁরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁরাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। আগামী ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের (এমপি) বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। মন্ত্রীর অভিপ্রায়ে ২০৩টি আসনে এমপিরা তাদের পছন্দের প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন। বিশেষ এই বরাদ্দের পরিমাণ ৫১ কোটি ১৮ লাখ টাকা। আগামী বছর ৩০ জুনের

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ফরম কিনেছেন ৭০ জন। বিএনপির দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। মনোনয়ন ফরম নেওয়া নারীদের মধ্যে সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেত্রী এবং জেলা ও মহানগর পর্যায়ের সংগঠকেরা রয়েছেন। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ মে’র মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাতটি ধাপের বদলে এবার পুরো নির্বাচন পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে। সবকটি ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে জামানতের টাকার পরিমাণ বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এটি ছাড়াও বেশ কিছু পরিবর্তন এনে ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন করেছে ইসি। সেখানে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের জন্য প্রতীকও সংরক্ষণ করা হয়েছে। এবারের ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে।

বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের বিষয়ে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানিয়েছেন, মাহবুবা হাকিমের বিষয়ে কেউ অভিযোগ করলে, তখন তারা বিষয়টি দেখবেন।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। বিএনপি, জামায়াত ও এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি নগরবাসীর নজরে আসতে নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে গাজী নজরুল ইসলামের বিকল্প নেতৃত্ব তৈরি করছে জামায়াতে ইসলামী। আসনটিতে ভবিষ্যতে উপনির্বাচন হলে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাওলানা আবদুর রহমানকে ঘিরে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে দলটি। তবে নির্বাচন কমিশন (ইসি) আসনটি শূন্য ঘোষণার আগ পর্যন্ত তারা সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করবে না।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তবে এখনই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না। কয়েক দিন পর দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে তিন রাজনৈতিক দলের প্রার্থী অনেকটাই চূড়ান্ত। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিমধ্যে ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে।

সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের যে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে, তা একেবারেই প্রাথমিক সময়সূচি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ১৭ সেপ্টেম্বর অংশীজনদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা


১৩টি সিটি করপোরেশনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয় জামায়াতের সুপারিশ ও সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সিটিগুলোতে সম্ভাব্য মেয়রপ্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

স্থানীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়টি মোটামুটি ঠিক করে ফেলেছে জামায়াতে ইসলামী। এর আগে এ সিটিতে নিজেদের প্রার্থী হিসেবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করেছিল জামায়াতের জোটসঙ্গী দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাজধানীর দুই সিটি করপোরেশনের নির্বাচন সামনে প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ভোটার এলাকা অদলবদলের মধ্য দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এই দুই তরুণ নেতা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ভোটার এলাকা বদল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ভোটার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ আসনে। অন্যদিকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ডিএসসিসি থেকে ভোটার হয়ে গেছেন ডিএনসিসির আফতাবনগর এলাকায়।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন আচরণবিধিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য পৃথক আচরণবিধি প্রকাশ করা হলেও মূল বিধানগুলো প্রায় একই। গতকাল রোববার রাতে এসব বিধিমালার গেজেট প্রকাশ করা হয়।

আর মাত্র পাঁচ দিন পর শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান কমিটির মেয়াদ। নিয়ম অনুযায়ী আগামী সপ্তাহের প্রথম দিন পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রস্তুতি নেই। ফলে নির্ধারিত সময়ে নির্বাচন হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

চলতি মাসের মধ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) ধাপভিত্তিক নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। একই সঙ্গে শিগগিরই ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। হালনাগাদে এবার ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের মন্ত্রী–প্রতিমন্ত্রীদের ভিন্ন ভিন্ন বক্তব্যে অসন্তুষ্ট জামায়াতে ইসলামী। দলটি দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা চায়। একই সঙ্গে স্থানীয় প্রশাসনে নিয়োগ পাওয়া বিএনপির প্রশাসকেরা যাতে এ নির্বাচনে প্রার্থী হয়ে বাড়তি সুবিধা নিতে না পারেন, সে নিশ্চয়তাও চায় দলটি। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সাংবাদিকদের বলেন, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা দ্রুত শেষ করা সম্ভব হলে নভেম্বরের শেষ দিকে ভোট শুরু করার বিষয়টি বিবেচনা করা হবে। নইলে ডিসেম্বরের দিকে নির্বাচন শুরু হতে পারে।

ঠাকুরগাঁও-১ আসনের (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি) উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা বলেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) কাছে একাধিকবার আবেদন ও প্রয়োজনীয় দলীয় এবং সাংগঠনিক নথিপত্র জমা দিয়েও নিবন্ধন না পাওয়ায় বিষয়টি পুনরায় পর্যালোচনার আবেদন জানিয়েছে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাঁর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে। আজ শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

পরে মুছে গেল বর্জনের ঘোষণাও!

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট পেয়েছেন ২৫৫টি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের (জোটের) প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জয়ী হওয়ার পর পরই তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (২০ আগস্ট)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের।

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনের নবমতলায় বিএনপির সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের কাছে ভোট চান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দীন ওই দিন বেলা দুইটায় এই বৈঠক আহ্বান করেছেন।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে, তা জানা যাবে শেষ মুহূর্তে। এ জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। তবে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র।

রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এলডিপির চেয়ারম্যান অলি আহমদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল। সোমবার (১০ আগস্ট) সকালে নির্বাচন কমিশন থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করে।

প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোটের লড়াই হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক বৈধ প্রার্থী সেদিন থাকলে সংসদ সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন।

দেশে গত ৩১ জুলাই পর্যন্ত মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ কথা বলেন। ইসির সচিব বলেন, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় নির্বাচনে জয় পাওয়ার সম্ভাবনা নেই। এরপরও বিরোধী দল হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর মধ্য দিয়ে ১৯৯১ সালের পর আবারও বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার নতুন নজির তৈরি হতে যাচ্ছে।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শীর্ষ পর্যায়ে আলোচনায় রয়েছে বলে বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি বাংলা। তবে এ বিষয়ে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাদের প্রার্থী নির্বাচিত হওয়ার বাস্তবসম্মত সুযোগ নেই। এ কারণে দলটি রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

২০২৫ সালের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রবিবার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে গত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া। জমা দেওয়া হিসাব থেকে জানা যায়, গত বছরে দলটি আয়ের চেয়ে ব্যয় করেছে বেশি।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকে কেন্দ্র করে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করবে। এ নিয়োগ অবিলম্বে বাতিলেরও দাবি জানিয়েছে দলটি।


প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আবেদন, বায়োমেট্রিক ও তদন্ত শেষে নিবন্ধন সম্পন্ন হলেও নতুন ব্যবস্থায় বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করা হবে।

জাতীয় সংসদ নির্বাচনের মতো সব স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখতে সংশ্লিষ্ট আইনগুলো সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দ্বৈত নাগরিক এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না—এমন বিধান যুক্ত করার প্রস্তাবও চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সভায় এসব সুপারিশ চূড়ান্ত করা হয়।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই প্রস্তুতি নিতে চায় বিএনপি। দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেহেতু এ নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তাই প্রতিটি ক্ষেত্রে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচনের মতো সব স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দ্বৈত নাগরিক এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না—এমন বিধান যুক্ত করার প্রস্তাবও করতে যাচ্ছে সাংবিধানিক এই সংস্থা। তবে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার চিন্তা আপাতত নেই।

ছাত্রশিবিরের সাংগঠনিক দায়িত্ব শেষ করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম (মো. আবু সাদিক)।

মাঠ গোছানোর মহাপরিকল্পনা

রাজনৈতিক দলগুলোর কাছে ২০২৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ইসিতে প্রতিবেদন জমা দিতে হবে দলগুলোকে।



দেশের সব সিটি করপোরেশন, অধিকাংশ পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদসহ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনের জন্য অনানুষ্ঠানিক প্রস্তুতি নিয়ে রেখেছে জামায়াতে ইসলামী। সারা দেশে প্রার্থী তালিকায় সৎ, যোগ্য ও মেধাবীদের সমর্থন দিয়ে এগিয়ে রাখতে চায় দলটি।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে আটটিতে মেয়রপ্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২২ জুন) রাতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিচালনার দাবি জানিয়েছেন।

চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে দেশজুড়ে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ইসির।

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন বা ইসি। এই নির্বাচন আয়োজনে নির্বাচনী বিধিমালায়ও কিছু পরিবর্তন আনা হচ্ছে। বুধবার সেই বিধিমালা চূড়ান্ত করা হয়েছে বলেও জানিয়েছে ইসি।

নির্বাচনে ও ভোটার তালিকা প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য মারা গেলে ১০ লাখ টাকা দেবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ জুন) ইসির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ জনকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে দ্বিতীয় দফায় সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁদের ১৪ জুনের মধ্যে ব্যয়বিবরণী দাখিল করতে বলা হয়েছে।

পাঁচ স্তরে স্থানীয় সরকার ভোট

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না, তাই আচরণবিধি ও পরিচালনা বিধি পরিবর্তনের কাজ চলছে।’

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয় পাওয়ার পর এবার স্থানীয় সরকার নির্বাচনে নজর দিয়েছে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তীতে তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।


স্থানীয় সরকার নির্বাচনেও সাফল্য পেতে চায় বিএনপি। সে জন্য দল শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।


দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। আজ বৃহস্পতিবার ভোটার তালিকা হালনাগাদ-২০২৬–এর চূড়ান্ত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন ও হিজড়া পরিচয়ে ভোটার আছেন ১ হাজার ২৪৩ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় করেছে। মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নির্বাচনী ব্যয় বিবরণীতে এই তথ্য উল্লেখ করেছে দলটি।


স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে এবার নতুন বাস্তবতার মুখোমুখি হতে পারে বিএনপি। কারণ আগামী নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের সহায়তার নির্বাচনে জয়লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কঠোর বার্তাও দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশে বইতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ- সব স্তরেই ডামাডোল বাজতে শুরু করেছে। যদিও এখনো নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি...


আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৬ মে) বিকেলে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানের নাম ঘোষণা করেন।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (৫ মে) নির্বাচন কমিশনের আদেশক্রমে গেজেটটি জারি করেন সচিব (রুটিন দায়িত্ব) কে এম আলী নেওয়াজ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধতার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করছে চিফ রিটার্নিং কর্মকর্তা। শনিবার (২ মে) জাতীয় নাগরিক পার্টি-এনসিপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয় সম্পাদক আবু সাদিক কায়েমকে জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণার সংবাদকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে সংগঠনটি।

দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিন ব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হয় ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে প্রথম দিনে ভোট দেন ২ হাজার ৭৫৯ জন।

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়ন বাতিল নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন।

দীর্ঘ ১৭ বছর পর বড় ব্যবধানে জয়ের পর দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটছে বিএনপি সরকার। প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালনার সমালোচনা এড়াতে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চলতি বছরের শেষ দিকে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন ঘিরে দলের মধ্যে আলোচনা-সমালোচনা তুঙ্গে। এখন মূল বিতর্ক—কমিশন গঠন না প্রচলিত কাউন্সিল বা সিলেকশন পদ্ধতি, সিন্ডিকেট না মেধাভিত্তিক নেতৃত্ব, ব্যর্থতার জবাবদিহি নাকি নতুনভাবে শুরু—কোন পদ্ধতিতে হবে নেতৃত্ব নির্বাচন? বিষয়টি নিয়ে দ্বিধায় বিএনপি।

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মূল্যায়নে এক ধরনের দ্বৈত চিত্র উঠে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বলছে, নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ তাদের চোখে পড়েনি। তবে একইসঙ্গে নির্বাচনব্যবস্থাকে আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করতে ১৯টি সুপারিশও দিয়েছে তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুর কোনও জমি, বাড়ি বা গাড়ি নেই। চিকিৎসা পেশা থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা, যা মাসিক হিসেবে দাঁড়ায় ২৫ হাজার টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদে ৬৮টি আসন নিয়ে ১১ দলীয় ঐক্যের মাধ্যমে বিরোধী দল হিসেবে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন নিয়ে সংসদীয় রাজনীতিতে তৃতীয় বৃহৎ দল হিসেবে আত্মপ্রকাশ করে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির প্রার্থী মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন দলটির ছাত্র সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা।

সংরক্ষিত নারী আসন নির্বাচনে জামায়াত-এনসিপি ১১-দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহালই থাকছে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে তার রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায় চৌধুরী তার নির্বাচনী হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার থাকার কথা ঘোষণা করেছেন। দাখিলকৃত নথিপত্র অনুযায়ী, তার নিজের রয়েছে ৫০২ ভরি সোনা

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনের আনুষ্ঠানিকতা চলমান। নির্বাচন কমিশন ইতোমধ্যে ৫০টি আসনের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামীর ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়ার পর আপিল করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তৃতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন পেয়েছেন। এর আগে ১৯৯১ ও ২০০১ সালে বরিশাল থেকে তিনি বিএনপির হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। এবারও তাঁকে বরিশাল থেকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দলটি।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিএনপি। গত সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত সমর্থিত জোটের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মনোনয়ন ভিন্ন কারণে স্থগিত ও বাতিল করা হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে বাছাই কার্যক্রম শেষে নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত জানায়।

আসন্ন সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জামায়াতে ইসলামী ও তাদের শরিক দলগুলোর সমন্বয়ে গঠিত জোটের ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় জোটের একজন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত সমর্থিত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্য অস্পষ্ট থাকায় এনপিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাইপ্রক্রিয়া আজ বুধবার শুরু হবে। নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী চলবে এই বাছাই কার্যক্রম।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নগর জামায়াতের শূরা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নগর শাখার সদস্যদের মতামত বিবেচনায় এনে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের পর পর স্থানীয় সরকারের সিটি করপোরেশন ও জেলা পরিষদের দলীয় প্রশাসক নিয়োগ দেয় সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে এবার ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত নারী আসন পাবে বাংলাদেশ জামায়াত ইসলামী। এর মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে দলটি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছেন।

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগের পর বিএনপিপন্থী আইনজীবীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন গত রোববার রাতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন সমিতির কার্যনির্বাহী কমিটির ১৫টি পদের বিজয়ীদের তালিকা প্রকাশ করে।

বিএনপি ক্ষমতায় বসে সবে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক বসিয়েছে, ফলে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানগুলোতে

আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে কারাগার থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল

সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে। শেষ সময়ে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সরকারি ও বিরোধী দলের নেত্রীরা। এরই মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অনেকে। এ ক্ষেত্রে ক্ষমতাসীন বিএনপির নারীনেত্রীদের তৎপরতা বেশি দেখা গেছে। গত ১০ এপ্রিল মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন থেকেই নয়াপল্টনে মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। স্লোগানমুখর কার্যালয় প্রাঙ্গণ। এখন পর্যন্ত এক হাজারের বেশি ফরম বিক্রি হয়েছে। অপরদিকে প্রধান বিরোধী দল জামায়াত ও এনসিপির নারী নেত্রীরাও বসে নেই। আনুপাতিক হারে প্রাপ্ত দলীয় আসনে মনোনয়ন পেতে তারাও নিজেদের অবস্থান থেকে তৎপর।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)

বিএনপি সরকারের শুরুর দুই মাসের মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এর মধ্যে

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে ভোটগ্রহণের দিনেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া, সকালেই স্বাক্ষর নিয়ে নেওয়াসহ বিভিন্ন

শেরপুর-৩ আসনের ভোটগ্রহণের সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে ৪২.৪৯ শতাংশ ভোট পড়েছে। তবে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াত প্রার্থী। ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের এই আসনে মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রাজপথে সক্রিয় নেত্রী, মহিলা দল ও ছাত্রদল থেকে উঠে আসা নেত্রীরা মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখেরাও আলোচনায় আছেন। অনেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছেন, আবার কেউ কেউ দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় এই নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি পূর্ণ সমর্থন জানিয়েছে।

‘সমাজের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই’- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান এমন অঙ্গীকারের কথা বলেন। প্রায় দুই দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় দলটির মধ্যে স্বস্তির আবহ তৈরি হলেও বাস্তবতা হলো- দেশের রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে তাদের সামনে অপেক্ষা করছে একাধিক জটিল ও বহুমাত্রিক চ্যালেঞ্জ

গণভোটের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মাথায় বহিষ্কার লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান। সোমবার দুপুরে জেলা ছাত্রদলের এক জরুরি সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের স্থগিত ভোট, গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার রাত ২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন অফিসার আব্দুল মালেক।

ইতোমধ্যে তার নামসহ কয়েকজন আলোচিত ছাত্রনেতা ও সাবেক কাউন্সিলরদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোট পাওয়া অথচ পরাজিত প্রার্থীরাও রয়েছেন।

এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন

ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদের সংরক্ষিত নারী আসনে নাটোরে বিএনপির পাঁচ নারী নেত্রী আলোচনায় রয়েছেন। সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান তারা। আলোচিত এসব বিএনপি নেত্রীরা হলেন- সাবিনা ইয়াসমিন ছবি, সাবেক এমপি সুফিয়া হক, আইনুন নাহার, মহুয়া নূর কচি ও সানজিদা ইয়াসমিন তুলি।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের ফলাফলে সংশোধনী আনায় ভোটার উপস্থিতির বড় ধরনের তারতম্য দেখা গেছে। এতে আগের ঘোষিত ফলাফলের তুলনায় ভোটার উপস্থিতি প্রায় ১১ লাখের মতো কমে যায়। ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সংখ্যায়ও স্পষ্ট গরমিল ফুটে ওঠে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। বিষয়টি সংসদের ওপর নির্ভর করছে। সংসদে আইন আকারে পাস করা হলে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে। গতকাল মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে আরও পাঁচজন প্রার্থীর করা পৃথক পাঁচটি নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আবেদনকারী পাঁচ প্রার্থীর মধ্যে একজন বিএনপির এবং অপর চারজন জামায়াতে ইসলামীর। যে পাঁচ আসনে ভোটে কারচুপির অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো ময়মনসিংহ-১, নারায়ণগঞ্জ-২, নারায়ণগঞ্জ-৩, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২।

স্থানীয় সরকার–কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী জুলাইয়ে শুরু করতে চায় সরকার। প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন

পবিত্র রমজানের পর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে। দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য কাজ করায় তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

জাতীয় নির্বাচনের পরই আলোচনায় আসে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বতী সরকারের পক্ষ থেকে তাদের সিটি

প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে প্রথমবারের মতো এবার ময়মনসিংহের একটি আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী।

৩০ বছরের ব্যবধানে টাঙ্গাইল জেলায় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে ২৪ দশমিক ৫৮ শতাংশ।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা–১৩ আসনে পরাজিত প্রার্থী মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে বলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে দলটি।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়া প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘গতকাল (একুশের প্রথম প্রহর) যেভাবে নেতা-কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে, তা অন্য আসনেও শুরু হবে।

জাতীয় সংসদ নির্বাচনে বিশাল বিজয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছে বিএনপি। সরকার ও রাষ্ট্র পরিচালনা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন দলটির শীর্ষ নেতারা। তৃণমূলের নেতাকর্মীরাও আছেন উৎসবের আমেজে।

স্থানীয় সরকার নির্বাচনের কোনো তারিখ ঘোষণা না হলেও এই নির্বাচন পরিচালনায় দলীয়ভাবে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ায় লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমকে (দাঁড়িপাল্লা) সতর্ক করা হয়েছে। পুনরায় আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় নয় লক্ষ সদস্য দায়িত্ব পালন করবেন এবং দেশের প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্রে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে বলে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬১টিকে ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত


আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে আলোচিত সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়েছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ রবিবার থেকে সারাদেশে ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন। তাঁদের পাশাপাশি সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আজ থেকে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন শুরু করবেন।

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শরীয়তপুর-নড়িয়া সড়কের ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনায় দুই পক্ষের ১২ নেতা-কর্মী আহত হয়েছেন।

মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।
-6986c987e0562.jpg)
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানিয়েছেন যে, তাদের রাজনীতি ক্ষমতার বা মন্ত্রিত্বের লোভে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও দেশসেবার জন্য। তিনি বিগত ৫৪ বছরের শাসকদের কঠোর সমালোচনা করে বলেন, তাদের কারণেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিদেশে টাকা পাচার করে 'বেগমপাড়া' গড়ে উঠেছে। জামায়াতে ইসলামীকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তিনি জানান, শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার না থাকায় তারা জোট ছেড়ে এককভাবে নির্বাচন করছেন। জোট থেকে বের হয়ে দলটি আরও শক্তিশালী হয়েছে দাবি করে তিনি আসন্ন নির্বাচনে বরগুনা-২ আসনে হাতপাখা প্রতীকের বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
-69843d9473446-69867bd7e7120.jpg)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে।

জাতীয় সংসদ নির্বাচনে ৯১.৭ শতাংশ ভোটার ভোট দিতে চান। তাদের মাঝে প্রথম ভোট দেওয়া তরুণ ভোটারদের সর্বোচ্চ ৩৭ দশমিক ৪ শতাংশ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান। আওয়ামী লীগের ভোটারদের মধ্যে সর্বোচ্চ ৪৮.২ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা।