
জামায়াতকে গুপ্ত বলার আগে আয়নায় নিজেদের মুখ দেখুন; বিএনপিকে গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে ‘গুপ্ত’ ও ‘স্বাধীনতাবিরোধী’ বলার আগে বিএনপিকে নিজেদের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিন একসঙ্গে রাজনৈতিক আন্দোলন করেছে। বিএনপি জামায়াতের সমর্থন নিয়ে সরকারও গঠন করেছে। এখন জামায়াতকে নিয়ে প্রশ্ন তোলার আগে বিএনপির নিজেদের রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করা উচিত।





























































