লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর বাংলা ফ্যাক্ট এ তথ্য জানিয়েছে।
বাংলা ফ্যাক্ট জানায়, Eshan Chowdhury নামক একটি ফেসবুক আইডি থেকে এআই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমানের একটি আপত্তিকর ছবি তৈরি করে পোস্ট করা হয়। পরবর্তীতে, এই আপত্তিকর পোস্টের স্ক্রিনশট নিয়ে সেটি এডিট করে শিবির নেতা Abdullah Al Mahmud এর ফেসবুক আইডি বসিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়টি কয়েকটি পয়েন্টে উপস্থাপন করা হলো।
এক. Eshan Chowdhury নামক একটি ফেসবুক আইডি থেকে প্রথম ওই আপত্তিকর পোস্টটি করা হয়।
দুই. ওই পোস্টে Ahmed Habib নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছিল; যেখানে পোস্ট এবং মন্তব্যের সময়ের ব্যবধান ছিল ঠিক ১২ মিনিট।
তিন. পরবর্তীতে মূল পোস্টের ১৮তম মিনিটে একটি স্ক্রিনশট নেওয়া হয়। এরপর Abdullah Al Mahmud-এর প্রোফাইল থেকে একটি পোস্টের স্ক্রিনশট নিয়ে, নামের অংশটুকু ক্রপ করে 'Eshan Chowdhury'-র জায়গায় নিখুঁতভাবে বসিয়ে দিয়ে ভুয়া স্ক্রিনশটটি তৈরি করা হয়।
চার. Abdullah Al Mahmud-এর নামে চালানো বিকৃত স্ক্রিনশটটিতেও Ahmed Habib-এর সেই মন্তব্যের সময়ের ব্যবধান হুবহু ১২ মিনিটই রয়ে গেছে। এটিতে প্রমাণিত হয় Eshan Chowdhury-এর করা পোস্টটি এডিট করেই ফেইক স্ক্রিনশটটি বানানো হয়েছে।
পাঁচ. সম্পাদনার ফলে ভুয়া স্ক্রিনশটটিতে (ি) হ্রস্ব ই-কার বা ই-কারের ‘উড়ানি’ নষ্ট হয়ে যায়।
ছয়. এই এডিট করা ভুয়া স্ক্রিনশটটি শুরুতে আওয়ামী লীগপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ব্যাপকভাবে প্রচার করা হয়। Gazi Asraful Islam Srabon নামের একজন ছাত্রলীগ নেতা ওই ফেইক স্ক্রিনশট শেয়ার করে এবং হামলার উস্কানি দিতে থাকে। ‘Aronno Abir’ নামক আওয়ামীপন্থী একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এই এডিট করা ভুয়া স্ক্রিনশটটি শেয়ার করে উসকানিমূলক পোস্ট করতে দেখা যায়। এসব পোস্টে আবদুল্লাহ আল মাহমুদের আইডি লিংকও শেয়ার করা হয়।
সাত. পরবর্তী সময়ে বিষয়টির সত্যতা যাচাই না করেই ছাত্রদলের অনেক নেতাকর্মী এটিকে আসল ভেবে নিজেদের টাইমলাইনে শেয়ার করতে শুরু করেন।
আট. এসময় শাহবাগ থানা এলাকার আশপাশে ও ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়েছে।
পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের (এমপি) পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।