
তানভীর হোসেন চৌধুরী-এর পরিচিতি শিগগিরই যুক্ত করা হবে।
Author Archive


অদৃশ্য এই 'খুঁটির জোর' কোথায়?

আড়ালে আওয়ামী পুনর্বাসন!

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একটি বিষয় নিয়ে। তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ফলে অনেকেই মনে করছেন, সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তানের যেকোনো একটি আক্রান্ত হলেই অন্য দুই দেশকে সরাসরি যুদ্ধে নামতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে নানা আলোচনায় বিষয়টিকে অনেকটা এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে তিন দেশের মধ্যে একটি যৌথ বাহিনী তৈরি হয়েছে এবং এখন থেকে যেকোনো এক দেশের বিরুদ্ধে হামলা হলেই বাকি দুই দেশ যুদ্ধ শুরু করবে। কিন্তু যুদ্ধের বাস্তবতা এত সহজ নয়।

দুই মাস ধরে বাসার গ্যাসের লাইনে গ্যাস নেই। তবু সুনাগরিকের মতো নিয়ম করে গ্যাসের কার্ড রিচার্জ করে যাচ্ছি। গ্যাস নেই, কিন্তু বিল আছে। সংযোগ আছে, কার্ড আছে, নিয়ম আছে। তাই নাগরিকের দায়িত্ব পালনে কোনো বিরতি নেই। একপর্যায়ে গ্যাসের অপেক্ষা ছেড়ে টাকা খরচ করে একটি ইলেকট্রিক চুলা কিনলাম। যুক্তিটা খুব সহজ—গ্যাস নেই, বিদ্যুৎ তো আছে। রান্নাঘরে বিকল্প ব্যবস্থা করে ফেললেই হলো। চুলা কিনে বাসায় ফিরলাম। তারপর দেখা গেল, বিদ্যুৎও নেই।



বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক বৃহস্পতিবার সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ১৯৯১ সালের পর এটিই বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন।


সংস্কারের প্রতিশ্রুতি কি ভুলে গেল সরকার?

রাষ্ট্রের চরিত্র কি বদলাচ্ছে, নাকি শুধু ক্ষমতার মালিক বদলেছে?
