LPG Price Shock: When the Market Decides What Kitchens Can Afford



চাকরির বাজারে এবার ‘ভাইভা কোটা’?
বাংলাদেশের ইতিহাসের পাতায় আন্দোলন আর অধিকার আদায়ের স্মৃতি খুব একটা প্রাচীন নয়। খুব বেশি দিন আগের কথা নয়, যখন কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমে এসেছিল তরুণ প্রজন্ম। সেই আন্দোলনের বার্তাটি ছিল সোজা এবং স্পষ্ট—মেধার মূল্যায়নে কোনো ধরনের অন্যায় মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীরা চেয়েছিল চাকরির পরীক্ষায় নিজেদের যোগ্যতার সঠিক বিচার। অধিকার আদায়ের সেই সংগ্রাম একসময় গিয়ে ঠেকেছিল এক কালজয়ী গণ-অভ্যুত্থানে।

দুই আসনের জয়, ১৯টিতেই পরাজয়
বরিশাল বিভাগে জামায়াতে ইসলামীর নির্বাচনী ফলাফল দলটির জন্য বড় ধাক্কা। ২১টি সংসদীয় আসনের মধ্যে জয় এসেছে মাত্র দুটিতে, পরাজয় ১৯টিতে। দীর্ঘদিনের রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতের জাতীয় পর্যায়ে যে অবস্থান তৈরি হয়েছে, তার সঙ্গে বরিশালের এই ফলাফল বেশ বেমানান। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে -বরিশালে সমস্যাটা আসলে কোথায়?

রাজনীতিতে পতনেরও একটি ভাষা আছে। কেউ ক্ষমতা হারান, কেউ দল হারান, কেউ জনসমর্থন হারান। আবার কেউ কেউ এতটাই সবকিছু হারান যে শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলতে হয় তৃতীয় কোনো দেশের মাটি থেকে। শেখ হাসিনার বর্তমান অবস্থান অনেকটা তেমনই। একসময় বাংলাদেশের রাজনীতিতে যার বিকল্প কল্পনা করাটাই ছিল প্রায় অপরাধের শামিল, আজ সেই শেখ হাসিনাকেই নিজের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব কে দেবেন, সে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। একসময় যিনি বলতেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সহজ নয়, আজ তার নিজের দেশে ফেরাই অনিশ্চিত। একসময় যিনি বিরোধীদের রাজনীতি করার অধিকার নিয়েও প্রশ্ন তুলতেন, আজ তিনি নিজেই অন্য একটি দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

খরচ রাষ্ট্রের, মাশুল জনগণের
সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়ে সরকার নিজের পিঠ চাপড়াতে পারে। তবে এই আনন্দের অন্তরালে জমা হচ্ছে একটা গোটা দেশের হাহাকার। দীর্ঘ ১১ বছর পর এই বেতন কাঠামো এলো। ২০টি গ্রেডে থাকা প্রায় ২৪ লাখ সরকারি ও সামরিক কর্মী এবং সাড়ে ৯ লাখ পেনশনভোগী এর সুফল পাবেন। কিন্তু প্রশ্ন হলো, দেশের বাকি সাড়ে ষোলো কোটি মানুষের কী হবে?
এমন নির্লজ্জ আওয়ামী লীগও হতে পারেনি১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৯ AM
সংসদে ৬ আইন পাশ করল সরকার১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ AM
প্রধানমন্ত্রীর কার্যালয়-প্রতিরক্ষার সংসদীয় দায়িত্ব সালাহউদ্দিনের১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:১৩ AM
কুইক রেন্টাল বসিয়ে দেশকে দেউলিয়া ও ঋণগ্রস্ত করা হয়েছিল: প্রধানমন্ত্রী১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৮ AM
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৫৬ PM