
সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলা, জামায়াতের এমপির বাসায় ভাঙচুরে
আলোচনায় রাজনৈতিক সহিংসতা
Search Results
39 articles found

আলোচনায় রাজনৈতিক সহিংসতা

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নেমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একদিনেই কমেছে ১০ শতাংশের বেশি। মূলত দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে—এমন আশা থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কমেছে বিনিয়োগকারীদের উদ্বেগ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনে (ইসি) তাদের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলটির দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফাইন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৭ মে ভোরে তিন ঘণ্টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঈদুল আজহার আগের দিনের এ ঘটনায় নড়েচড়ে বসে স্বাস্থ্য প্রশাসন। ঘটনাার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বাতিলও হয়েছে প্রতিষ্ঠানটির লাইসেন্স।

আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথার ওপর স্থায়ী ছাদ নিশ্চিত করা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত এ প্রকল্পে খরচ হয়েছে ১১ হাজার কোটির বেশি টাকা।

সিলেটের সাদাপাথর লুট ও পাথর উত্তোলনকাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছিল। সেই প্রেক্ষাপটে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছিলেন এক সময়ের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।


রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১৩ নম্বর সেকশনের দিকে যেতে রাস্তার ওপর ও ফুটপাতে শত শত দোকান বসে। একটু সামনেই কয়েকটি স্কুল। সেগুলোর আশপাশের রাস্তা, গলির সড়ক ও ফুটপাত দখল করে বসে দোকানের পর দোকান। দেখলে মনে হবে যেন পুরোটাই বিপণিবিতান।

‘পরতি বছর ধান পাই ১২০ থাকি ১৩০ মণ। ইবার অর্ধেক ধান পানিতে গেছে। মনরে খালি বোঝ দিবার লাগি আধা পচা ধান কাটছি। এখন বছরের খোরাকি নিয়া চিন্তাত আছি। আমরার একবারের ক্ষতি পোষাইতে পাঁচ বছর টানতে অয়।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টানা বৃষ্টিপাতে জমির ধান তলিয়ে যেতে দেখে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (০২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মানিকপুর হাওরের কৃষক জহিরুল ইসলাম এক সপ্তাহ আগে ৩৫০ মণ ধান মাড়াই শেষে রোদে শুকানোর জন্য জমির পাড়ের খলায় স্তূপ করে রেখেছিলেন। সাত দিন ধরে টানা বৃষ্টির কারণে ধান সেভাবেই রয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিবারকে সাহায্য করার জন্য অটোরিকশা চালানো শুরু করেছিল ১৪ বছর বয়সী কিশোর মো. রাজীব। গতকাল শুক্রবার অটোরিকশা নিয়ে রাত আটটায় সে ঘর থেকে বের হয়। রাতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করা শুরু করেন বিভিন্ন স্থান। গভীর রাতে মুক্তিপণ চেয়ে আসে ফোনও। আর আজ শনিবার দুপুরে তাঁর লাশের সন্ধান পাওয়া যায়।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর অঞ্চলে বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। কিন্তু কষ্টে ফলানো ধান ঘরে তুলতে না তুলতেই কৃষকের মুখের হাসি মিলিয়ে যাচ্ছে। বাজারে গিয়ে তারা দেখছেন, ধান উৎপাদনে তাদের যে খরচ হয়েছে, বিক্রি করতে হচ্ছে তার চেয়ে অনেক কম দামে। সরকার নির্ধারিত মূল্যও তারা পাচ্ছেন না।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৯০ শিশু।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ শুক্রবার (২৪ এপ্রিল) থেকে টানা দুই দিন প্রতিদিন ৯ ঘণ্টা করে মোট ১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। চাল, ডাল, তেল, সবজি—প্রায় প্রতিটি পণ্যের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে গিয়ে অনেক ক্রেতাই হতাশ হয়ে পড়ছেন। বেশিরভাগ সবজির দামই এখন ১০০ টাকার ওপরে। কেউ কেউ বলছেন, বাজারে এসে মনে হচ্ছে অন্য কোনো দেশে আছি।

হাসপাতালে হাম রোগীর সংস্পর্শে আক্রান্ত হচ্ছে অন্য শিশুরা। চিকিৎসকরা বলছেন, মিজেলস ভাইরাসবাহী হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। হামে আক্রান্ত একজন শিশু তার সংস্পর্শে আসা ১২ থেকে ১৮ জন শিশুকে সংক্রমিত করতে পারে।

রাজশাহী অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। খরতাপে মাঠঘাট ফেটে চৌচির। সেই সঙ্গে সমানে চলছে জ্বালানি ও বিদ্যুৎ সংকট। ফলে অচল হয়ে পড়েছে বরেন্দ্র অঞ্চলের অর্ধেকের বেশি সেচযন্ত্র। সেচের অভাবে মাঠে পুড়ছে উঠতি বোরো ফসল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম এক লাফে ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। এখন সিলিন্ডার প্রতি গ্রাহককে আগের চেয়ে ২১২ টাকা বেশি গুনতে হবে।

মধ্যযুগে তুরস্কের এক বাদশাহ নিজের চেহারাসুরত নিয়ে খুব অহংকারে ভুগতেন। তিনি তাঁর সভাসদ মোল্লা নাসিরুদ্দিনকে জিজ্ঞেস করলেন, ‘আমার এই সুন্দর দেহ নিয়ে আমি যদি ক্রীতদাসের বাজারেও দাঁড়াই, তাহলে বলো তো হে আমার মূল্য কত হবে?’

একমাসের ব্যবধানে দুই দফায় ভোক্তাপর্যায়ে এলপিজির দাম মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছে। প্রথম দফায় ৩৮৭ টাকা এবং সর্বশেষ দফায় আরও ২১২ টাকা বৃদ্ধি পেয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দাম রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিনা মূল্যের পাঠ্যবইয়ের বেশি চাহিদা পাঠানো শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রায় এক কোটি অতিরিক্ত পাঠ্যবইয়ের চাহিদা দেওয়া হয়েছিল জেলা-থানা ও উপজেলা শিক্ষা অফিস থেকে।

তেল আছে, তেল নেই, এই অনিশ্চয়তার মধ্যে পাম্পে যাওয়া আসা করতে করতে সময়ক্ষেপণ ও তেল না পেয়ে বাইকাররা বিকল্প খুঁজছে। এখন তারা স্বল্প দূরত্বে বাইসাইকেল ব্যবহার করছেন।

দেশের তহবিলের ওপর বাড়তি চাপ এবং আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দাবি করেছেন, এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো শর্ত বা চাপ নেই; বরং সরকার প্রয়োজন বিবেচনায় সীমিত পরিসরে মূল্য সমন্বয় করেছে।

ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘতর হচ্ছে। এর প্রভাব ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলোতে। এতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। বিধ্বস্ত হচ্ছে অর্থনীতি।

ঝড়বৃষ্টিতে দুই দিন তাপমাত্রা কিছুটা কমার পর ফের তাপপ্রবাহের কবলে পড়েছে দেশ। প্রতিদিন ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিটস্ট্রোকসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে দেশব্যাপী লোডশেডিং চরম আকার ধারণ করেছে। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

খরচ, খরচ আর খরচ-এই এক শব্দেই যেন আটকে গেছে মানুষের জীবন। বাজারে ঢুকলেই দাম বাড়ার ধাক্কা, আর সেই ধাক্কা সামলাতেই হিমশিম নিম্ন ও মধ্যবিত্তরা। পণ্যের দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হাসপাতালের বিল, স্কুল-কলেজের ফি, এমনকি যাতায়াত, বাসাভাড়াও।

গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের মাত্র দেড় মাসের মধ্যেই বাংলাদেশের এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সাথে আস্থার সংকট, অন্যদিকে অভ্যন্তরীণ প্রশাসনিক সংস্কারের নামে দলীয়করণের পুরাতন সংস্কৃতি ফিরে আসার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অভ্যুত্থান পরবর্তী জনআকাঙ্ক্ষার সংস্কারের যে আশা জেগেছিল তা এখন বাস্তবতার কঠিন আঘাতে ম্রিয়মাণ।

The ongoing Middle East conflict is severely disrupting production in the garment sector due to energy shortages, Bangladesh

Bangladesh is scrambling to secure urea imports after an international tender floated last month failed to attract any bidders

মোহাম্মদ আবছার, মোহাম্মদ জয়নাল ও আব্দুল হান্নান। তিনটি নাম, তিনটি স্বপ্ন, তিনটি পরিবারের কষ্টের অবগাহন। কক্সবাজারের

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বলে জানিয়েছে

বাংলাদেশের অংশ অন্তর্ভুক্ত করে 'গ্রেটার টিপ্রাল্যান্ড' গঠনের প্রতিশ্রুতি দেওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গত শুক্রবার টিপ্রা মোথা পার্টির প্রধান প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মার তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন যে, এই ধরনের দাবি সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে। গত বুধবার গোমতী জেলার শিলাছড়ি মোটরস্ট্যান্ডে একটি আদিবাসী পরিষদের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় দেববর্মা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশের জ্বালানিবাহী ছয়টি জাহাজকে হরমুজ প্রণালী

বৈধ বাণিজ্য সম্পর্কের বাইরেও বিভিন্ন উপায়ে বাংলাদেশ থেকে ভারতে মুদ্রা স্থানান্তরের ঘটনা ঘটছে। চাকরির আয়ের রেমিট্যান্স, ভ্রমণ ও চিকিৎসা ব্যয়, এমনকি বিলাসপণ্য, প্রসাধনসামগ্রী, নেশাজাতীয় পণ্যের অবৈধ চোরাচালানের মাধ্যমে প্রতিবছর বড় অংকের অর্থ ভারতে চলে যাচ্ছে।

বিতর্কিত ব্যবসায়ী এস আলমের প্রতিষ্ঠান ফার্স্ট কমিউনিকেশনস লিমিটেডকে (ফার্স্টকম বিডি) আবার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নানা অনিয়মের অভিযোগে বন্ধ