ঢাকা জেলা উত্তরের কার্যালয় খোলাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দু্ইগ্রুপের দফায় দফায় সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের নামেই মামলা করেছে দলটির এক নেতা।
গত শনিবার (১১ এপ্রিল) ধামরাই থানায় ঢাকা জেলা উত্তর এনসিপির যুগ্ম সদস্য সচিব অধ্যাপক এস. এম. শামিউর রহমান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ও ২০ জন অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা ১৫ জনই এনসিপির নেতাকর্মী।
মামলার পর গতকাল রোববার (১২ এপিল) ধামরাই উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী নাজমুল হককে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়। পরে আজ সোমবার (১৪ এপ্রিল) তিনি জামিনে মুক্তি পান।
জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল) ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা জেলা উত্তর এনসিপির কমিটির আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান কেন্দ্র করে ঢাকা জেলা উত্তর এনসিপি ও ধামরাই, সাভার ও আশুলিয়া উপজেলা এনসিপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দফায় দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে আশুলিয়া থানার যুগ্ম সমন্বয়কারী সদস্য রনি আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাইরে থেকে এসে ঢাকা-১৯ ও ২০ আসনে নির্বাচন করে নাবিলা তাসনিদ ও দিলশানা পারুল। ধামরাইয়ে এনসিপির একটি অফিস থাকার পরও আরেকটি অফিস খোলার উদ্যোগ নেয় তারা। কিন্তু আমরা যারা আগে থেকে এখানে এনসিপি করছি আমাদেরকে জানানো হয়নি। ঘটনার পর তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করেছে, যেখানে সাভার, ধামারই, আশুলিয়া ৩ থানার নেতাকর্মীদের নামেই মামলা দেওয়া হয়েছে। আমারসহ অনেকের নাম যুক্ত করেছে, যারা ঘটনাস্থলেই ছিলো না। ৩ থানার পূর্বের কমিটির নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই এই হয়রানি মূলক মামলা করেছে
মামলার বাদী ও ঢাকা জেলা উত্তর এনসিপির যুগ্ম সদস্য সচিব অধ্যাপক এস. এম. শামিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তারা পূর্ব পরিকল্পিতভাবে অনুষ্ঠান বানচাল করতে বহিরাগতদের নিয়ে আমাদের উপর হামলা চালায়। তাদের আমার ও নাবিলা আপুর উপর আগে থেকেই ক্ষোভ ছিলো। মামলায় নাম থাকা মুকুলসহ আরেকজন ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও বাইরে থেকে তারা উষ্কানি দিয়েছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়েছে।
পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের (এমপি) পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।