জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ভোর রাত রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র- জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। পলাতক অবস্থায় তিনি অজ্ঞাত স্থান থেকে ইমেইলে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেন।