লক্ষ্মীপুর সদর উপজেলা দত্তপাড়া ইউনিয়নে পুনিয়ানগর গ্রামে আরমান হোসেন (৩১) নামে এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত আরমানকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে জুমায়ার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দত্তপাড়া ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সদস্য হুমায়ুন কবির (৫৫) নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীর।
আরমান পুনিয়ানগর গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। অভিযুক্ত হুমায়ুন একই গ্রামের ঠাকুর বাড়ির ফজলুল করিমের ছেলে। তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ৭ আগস্ট ইউনিয়ন যুবদলের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করে জেলা যুবদল।
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি সকালে রাস্তার পাশে গাছের ডাল রাখাকে কেন্দ্র করে হুমায়ুনের সঙ্গে আরমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে হুমায়ুন তাকে মারধর করে। বিষয়টি চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দকে জানালে তারা আইনের আশ্রয় নিতে বলে। পরে আরমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দুদিন পর হুমায়ুন দ্বিতীয় দফায় তাকে মারধর করে। ঘটনাটি শুক্রবার (২০ মার্চ) পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে জানায় ভুক্তভোগী আরমান।
আরমানের স্বজনরা জানায়, থানায় অভিযোগ এবং মন্ত্রীকে বিষয়টি জানানোর কারণে হুমায়ুন আরও ক্ষিপ্ত হয়। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে হুমায়ুনের নেতৃত্বে ১০-১২ জন লোক আরমানের ওপর পুনরায় আক্রমণ করে। হামলাকারীরা তাকে ইট দিয়ে পায়ে আঘাত করে এবং চুরি দিয়ে ডান পায়ে আঘাত করে। এতে তার পায়ের রগ কাটা যায়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে গুরুতর হওয়ায় নোয়াখালীর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল করিম বলেন, আরমান আর হুমায়ুনের সঙ্গে পূর্ব থেকে ঝামেলা রয়েছে। গাছের ডালপালা নিয়ে হুমায়ুনের সঙ্গে আরমানের বিরোধ হলে থানায় অভিযোগ করে আরমান। পরে আরমান নাকি তাকে মারধর করেছে বলে জানান হুমায়ুন। আজকে আবার হুমায়ুন ক্ষিপ্ত হয়ে আরমানের ওপর হামলা করেছে। আইন নিজেদের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়েছে।
পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের (এমপি) পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।