বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরের ওপর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও দুই দিনেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে দাবি করেছেন ভুক্তভোগী চেয়ারম্যান।
বুধবার রাত ৯ টায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনিননিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবির বলেন, গত ৯ মার্চ সোমবার তিনি ভিজিডি কার্ডের চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করছিলেন। ওই সময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে দুষ্কৃতকারীরা মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
তিনি জানান, এ ঘটনায় তিনি ১০ মার্চ মঙ্গলবার বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ অদ্যাবধি মামলা এজাহার কিংবা হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আরো বলেন, আমি একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও আজ নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় আমার উপর আবারও হামলা হতে পারে। এমনকি হামলাকারীরা বুধবার (১১ মার্চ) কথিত মানববন্ধন করে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় তার বিরুদ্ধে বক্তব্য প্রদান করে অপপ্রচার চালাচ্ছে। এমনকি হামলাকারীরা এআই প্রযুক্তি ব্যবহার তার ছবি ব্যঙ্গ করে ইউনিয়ন পরিষদের সামনে ব্যানার টাঙ্গিয়ে রেখেছে।
লিখিত বক্তব্য ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, হামলাকারীরা তার ওপর হামলা চালিয়ে ও মারধর করেই ক্ষান্ত হয়নি। বুধবার বেলা ১২টার সময় বিএনপি নেতা সোহেল সিকদারের নেতৃত্বে ৪০-৫০ ভাড়াটে লোকজন ইউনিয়ন পরিষদের সামনে মহড়া দিয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও খুন জখমের হুমকি দেয়। পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি যদি হত্যা, গুম কিংবা বড় কোন ধরনের ক্ষতির সম্মুখীন হই তার জন্য বাকেরগঞ্জ থানা পুলিশ দায়ী থাকবে।
হামলাকারীদের বিরুদ্ধে মামলা এজাহার করে অভিযুক্তদের গ্রেফতারের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়েছে।
পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের (এমপি) পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।