সংসদের এমপি থেকে পিয়ন, সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমীর

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান সকল সংসদ সদস্য ও জাতীয় সংসদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ১০ কেজি করে আম উপহার দিয়েছেন।
২২ জুন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সকল সংসদ সদস্য থেকে শুরু করে সংসদ সচিবালয়ের সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়া হয় এই বিশেষ উপহার।
সংসদ সচিবালয়ের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে সুদৃশ্য প্যাকেটে মৌসুমী ফল আম পাঠানো হয়েছে। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের প্রতিটি দফতরে গিয়ে এই উপহার পৌঁছে দিয়েছেন।







