জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) দলের দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশ জারি করা হয়।
মীর মোহাম্মদ শোয়াইবকে দেওয়া নোটিশে বলা হয়, গত ১৮ জুন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে একটি অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগটির তদন্ত এবং এ-সংক্রান্ত সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, তদন্তাধীন বিষয়টি নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের আগেই চট্টগ্রাম মহানগর এনসিপির প্যাডে প্রেস রিলিজ প্রকাশের মাধ্যমে তিনি সরাসরি পক্ষাবলম্বন করেছেন।
এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থি উল্লেখ করে নোটিশে বলা হয়, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে দপ্তর মারফত লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।
অপরদিকে আরিফ মুঈনুদ্দিনকে পাঠানো নোটিশেও একই অভিযোগের প্রেক্ষাপট তুলে ধরা হয়। এতে বলা হয়, এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে গঠিত কমিটির তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়, তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির প্যাডে প্রকাশিত প্রেস রিলিজ এবং নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের আগেই সরাসরি পক্ষাবলম্বন করেছেন। পাশাপাশি ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগকারীকে অত্যন্ত হীন ভাষায় আক্রমণ করেছেন বলেও উল্লেখ করা হয়।
এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থি উল্লেখ করে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে দপ্তর মারফত লিখিত ব্যাখ্যা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানতে চাওয়া হয়েছে, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়েছে।
পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের (এমপি) পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।