সাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি মিডিয়া সেলের পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি কাউসার সানী নামের একজন বিএনপি মিডিয়া সেলের সাংবাদিক বলে নিজেকে দাবি করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় টিউশনে যাওয়ার সময় বেইলি রোড এলাকায় কাউসার সানীর ব্যাক্তিগত গাড়ি এলিয়ন এ১৫ যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ ৩৩-৮৩-৮০ এর সঙ্গে ধাক্কা লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জিয়া হলের আবাসিক ছাত্র আকাশ মোল্লার সাইকেলের। এতে গাড়ির পেছনের লাইটের কিছুটা ক্ষতি হয়।
ঘটনার পর কাউসার সানী আকাশ মোল্লাকে সাইকেল সাইড করতে বলেন। পরে ভিকারুননিসা নূন স্কুলের সামনে সাইকেল বেঁধে তাকে জোর করে গাড়িতে তুলে বিভিন্ন মার্কেটে নিয়ে ঘুরতে থাকেন। এ সময় তিনি কখনো ৯ হাজার, কখনো ১৩ হাজার, আবার কখনো ২২ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
ভুক্তভোগীর অভিযোগ, কাউসার সানী কখনো নিজেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য, কখনো বিএনপির বিটের সাংবাদিক বলে পরিচয় দেন। এ সময় তিনি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ বিভিন্ন ছাত্রদল নেতার সঙ্গেও ফোনে যোগাযোগ করেন বলে অভিযোগ করেন ভুক্তোভুগি। তিনি নিজেকে ‘নিউজ২১’-এর সাংবাদিক বলেও দাবি করেন।
পরবর্তীতে আকাশ মোল্লার সহপাঠীরা ঘটনাস্থলে এলে তারা ক্ষতির যৌক্তিক ক্ষতিপূরণের বিষয়ে অভিযুক্তকে বোঝানোর চেষ্টা করেন। তবে কাউসার সানী উচ্চ অঙ্কের টাকার দাবিতে অনড় থাকেন। একপর্যায়ে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে রমনা থানায় যান।
এ বিষয়ে ভুক্তভোগী আকাশ মোল্লা বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি আমার কাছে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন। আমাকে প্রায় অপহরণ করে গাড়িতে তুলে বিভিন্ন মার্কেটে ঘুরতে থাকেন। পরে আমার বন্ধুরা এলে তিনি রমনা থানায়ও আমাদের সঙ্গে উদ্ধত আচরণ করেন। পুরো ঘটনাটি খুবই অপ্রীতিকর। এ সময় তিনি বিএনপি মিডিয়া সেল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফোন করেন।”
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাত খান বলেন, “তুচ্ছ ঘটনায় ভুল বোঝাবুঝি হয়েছিল। রমনা থানা বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করেছে।”
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়েছে।
পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের (এমপি) পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।