
বিএনপি আট মাসে লেজেগোবরে মাখিয়ে ফেলেছে: গোলাম পরওয়ার
বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিএনপি আট মাসে লেজেগোবরে মাখিয়ে ফেলেছে। আট মাস যায়নি, তাতেই চারজন এমপি-মন্ত্রীর পদত্যাগ করা হয়ে গেছে। তাদের সকালে এক কথা, বিকেলে আরেক কথা। এমপিরা পিস্তল নিয়ে নামে মাদক থামাবে বলে। অথচ সরকারের একজন বড় মন্ত্রীর বাড়ির পাশ দিয়েই সব মাদক আসে।’































