বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, দুই দেশের সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে। দেশ দুটির মধ্যে আবেগ এবং সংস্কৃতির সম্পর্কটা ধরে রাখতে আমরা কাজ করছি। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। প্রণয় কুমার ভার্মা বলেন, দুই দেশের মধ্যে অ্যানার্জি, যোগাযোগ, সংস্কৃতিসহ নানা বিষয় জড়িত। দেশ দুটির জনগণ একই সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ধারণ করে। তিনি আরও বলেন, যেসব এলাকায় কাজ করলে দুই দেশের জনগণই লাভবান হবে, সেখানে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করা হবে। এ ছাড়া দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান-প্রদান অব্যাহত রাখার বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।