ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
তানভীর আহমেদ রবিন জানান, তাঁর বাবার নামাজে জানাজা আগামীকাল বাদ জোহর রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে অনুষ্ঠিত হবে। এ সময় তিনি তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।








