বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। সোমবার (৩১ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ-আল-মামুনের পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নিম্নলিখিত কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা দিয়েছে সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

বার্তায় বলা হয়েছে, ‘আগামীকাল (আজ) ০১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নিম্নলিখিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

কর্মসূচি
১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

দেশব্যাপী কর্মসূচি
সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং এর ইউনিটগুলো ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণসহ অন্যান্য কর্মসূচি পালন করবে। বিএনপি আয়োজিত উক্ত কর্মসূচিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতারা সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবে।