মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি থেকে মুছে ফেলা হয়েছে শহীদ আবু সাঈদের নাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিসি) সভাপতি তামিম ইকবাল কি আপার ইশারায় চলছেন কি এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন।

তিনি বলেছেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সাহেব, ঘটনা সত্য নাকি?’ গতকাল বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন, “মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি থেকে মুছে ফেলা হয়েছে শহীদ আবু সাঈদের নাম। তামিম ইকবাল কি আপার ইশারায় চলতেছে? ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সাহেব, ঘটনা সত্য নাকি?”