কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে রুখে দিতে রাজধানীর পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত যুবদল নেতারা। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২ টায় মিছিলটি পল্টন ফার্স হোটেলের সামনে থেকে শুরু হয়ে নাইট অ্যাংগেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে নেতারা বলেন, গত অন্তর্বতীকালিন সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে কোনভাবেই রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিটি অলিগলিতে পাহারা বসিয়ে তাদেরকে প্রতিহত করবে।
এ সময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ মোঃ হুমায়ুন কবির, সাবেক সহ-সভাপতি ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ সাজ্জাদ হোসেন উজ্জ্বল, সাবেক সহ-সভাপতি ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ জাকির হোসেন খান সাবেক সহ-সভাপতি ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ মোঃ দুলাল হোসেন, সাবেক সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, খালিদ মাহমুদ মাসুদ সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আবুল হাসান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আনোয়ার জাহিদ সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, শরীফ মোহাম্মদ ফরহাদ দিপু সাবেক সহ-সভাপতি ছাত্রদল ঢাবি আরিফুল ইসলাম আরিফ সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, কাজী মেজবাউল আলম সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মুজাহিদুল ইসলাম সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
এছাড়া আজিজুল হক পাটোয়ারী সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, কোয়েল হোসেন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সবুর খান সাগর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, স্বপন মন্ডল সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মিরাজ আজিম সাবেক ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মাজেদুল ইসলাম মাসুম সাবেক সহ ক্রীড়া সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, রবিউল হাসান আরিফ সাবেক সহ ক্রীড়া সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মহিবুল্লাহ জয় সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এম কামরুল হাসান সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, জসীম উদ্দিন শোভন সাবেক ছাত্রদল নেতা ঢাবি, ফরিদ খান সাবেক সহ সভাপতি ছাত্রদল ঢাবি, রোকনুজ্জামান রোকন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, খলিলুর রহমান জনি সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আমিনুল হক কাকন সাবেক ছাত্রদল নেতা জবি,কবির আহমেদ সাবেক সাধারণ সম্পাদক আইইআর ঢাবি, নজরুল ইসলাম নজরুল সাবেক ছাত্রনেতা জবি, দুলাল মাতব্বর সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর পূর্ব, মানিক হোসেন সাবেক ছাত্রদল নেতা মহানগর পশ্চিম, মহিউদ্দিন বেগ সুজন সাবেক ছাত্রদল নেতা ঢাবি, অ্যাড. ইমরান সাবেক ছাত্রদল নেতা জবি।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের একটা ক্লাব। এরা যখনই বিভিন্ন কায়দায় সন্ত্রাস করে ক্ষমতায় গিয়েছে, তখনই বেপরোয়া হত্যাকাণ্ড ও সন্ত্রাস চালিয়ে নিজেদের গদি পাকাপোক্ত করতে চেয়েছে।’
‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্য সরাসরি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার কোনোভাবেই ক্রসফায়ার চায় না; বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, এ ধরনের গ্রেপ্তার মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে।
বিএনপির সমালোচনা করে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দলের নেতাকর্মীদের চাঁদাবাজির জন্য রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। মুরগির দোকান, সবজির দোকান, চায়ের দোকান এমনকি মোড়ের রিকশাচালকদের কাছ থেকেও চাঁদা নেওয়া হচ্ছে।