দেশে প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। সোমবার (২২ জুন) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কর্মসূচিগুলো এক নজরে তুলে ধরা হলো—
স্পিকারের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে এবং দুপুর সাড়ে ১২টায় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সাক্ষাৎ দুটি অনুষ্ঠিত হবে স্পিকারের কার্যালয়ে।
অর্থমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তথ্যমন্ত্রীর কর্মসূচি
সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত সঙ্গীত উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর কর্মসূচি
সকাল ৯টায় ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আইনমন্ত্রীর কর্মসূচি
দুপুর ১২টায় মোহাম্মদপুরের ওয়াইডব্লিউসিএ স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।
পরিকল্পনা প্রতিমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় শেরেবাংলা নগরের একনেক সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও কোইকার যৌথ উদ্যোগে ‘Stakeholder Sensitization Workshop on Microdata Analysis Lab of BBS’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের অনুষ্ঠান
সকাল সাড়ে ৯টায় খিলক্ষেতের বানৌজা ঢাকায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদ এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের ফাইনাল
বিকেল ৪টায় কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
টায়ার-টিউব খাতের সংবাদ সম্মেলন
দুপুর ১২টায় হলিডে ইন ঢাকার ‘দ্য ইলিশ’ রেস্তোরাঁয় প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ)।
রাজধানীর বিভিন্ন স্থানে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন জাপানি বিনিয়োগ এবং এর ফলে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাকে স্বাগত জানিয়ে এ বিনিয়োগ আকর্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টার প্রশংসা করেছেন।
নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। শনিবার (২৪ অক্টোবর) কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমলোচনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (২৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।