জামায়াত আমির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হ্যাঁ ভোট জয়ী না হলে সরকার গঠন করে কোনো লাভ হবে না। ‘হাঁ’ মানে আজাদী, ‘না’ মানে গোলামি। তিনি বলেন, ক্ষমতায় গেলে যশোরকে সিটি করপোরেশন করা হবে। আমরা বেকার যুবকদের সম্মানজনক কাজ দিতে চাই। যে তরুণেরা ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা ঘুমিয়ে যায়নি। তারা পুরোনো বন্দবস্তের পরিবর্তন চায়।