
লাবিব আহসান-এর পরিচিতি শিগগিরই যুক্ত করা হবে।
Author Archive



কোনো রাজনৈতিক বা আদর্শিক আন্দোলনই সময়ের বাইরে দাঁড়িয়ে থাকতে পারে না। সময় বদলায়, সমাজ বদলায়, মানুষের প্রয়োজন বদলায়—সঙ্গে সঙ্গে অনেক সিদ্ধান্ত ও সাংগঠনিক অবস্থানকেও নতুন করে ভাবতে হয়। উপমহাদেশের ইসলামপন্থীদের ইতিহাস ঘাটলে দেখা যায়, তারাও একসময় নানা বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে, আবার সময়ের ব্যবধানে বাস্তবতার আলোকে সেসব অবস্থান থেকে সরে এসেছে।

ডাকসু ভিপি জনাব সাদিক কায়েম যেভাবে বাংলাদেশের ছাত্ররাজনীতির এক ‘কাল্ট ফিগার’ হয়ে উঠেছেন, তা উপমহাদেশের ইতিহাসেই একটি বিরল দৃষ্টান্ত। তিনিই সম্ভবত প্রথম কোনো ডাকসু ভিপি, যিনি একটি কোর ইসলামী ছাত্রসংগঠন থেকে জয়ী হয়ে আসার রেকর্ড গড়েছেন। ডাকসুর প্রায় এক শতাব্দীর ইতিহাসে এমনটি দ্বিতীয়বার ঘটেছে বলে মনে হয় না।